চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হতে চান  মোঃ জাহাঙ্গীর আলম 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:১৩ পিএম, ২০২১-০১-০৪

খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হতে চান  মোঃ জাহাঙ্গীর আলম 

এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ  সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হতে  চান,  বিশিষ্ট সমাজসেবক, ত্যাগী,নির্যাতিত নেতা  মোঃ জাহাঙ্গীর আলম। তিনি পুরান শৈলাবাড়ী নিবাসী মরহুম শাজাহান আলীর বড় সন্তান, মরহুম শাজাহান আলী বিশ বছর আওয়ামী লীগের দুঃসময়ে ১৯৭৫ সালের পরবর্তী খোকশাবাড়ি ইউনিয়নের সাবেক ২ নং ওয়ার্ড বর্তমানে ৪, ৫, ৬ নং ওয়ার্ডে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।এবং তার নেতৃত্বে বর্তমান ৪, ৫,  ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত হয়েছে। পিতার সেই পথকে অনুসরণ করেই তার বড় সন্তান মোঃ জাহাঙ্গীর আলম ১৯৯৫ সাল থেকেই আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পরেন।১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রয়াত মোহাম্মাদ নাসিম এর পক্ষে ব্যাপক ভাবে নির্বাচনী প্রচার প্রচারণা করেন।২০১১ সাল থেকে খোকশাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদকের দায়িত্বরত রয়েছেন।২০১১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং ওয়ার্ডে ইউপি সদস্য হিসেবে জনগণের প্রত্যাক্ষ ভোটে নির্বাচিত হন। ২০১৬ সালে ইউপি নির্বাচনে ৪ নং ওয়ার্ডে পূনরায় ইউপি সদস্য হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হন। দুই মেয়াদেই  ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি একজন কর্মোঠ ও সফল ব্যবসায়ী এবং ইমারত ও সড়ক নির্মাণ শ্রমিকদের অধিকার আদায়ে তিনি সর্বসময় সোচ্চার ছিলেন। তারই পুরস্কার সরুপ ২০১৮ সালে সিরাজগঞ্জ সদর উপজেলা ইমারত ও সড়ক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হন। একজন সফল ব্যবসায়ী ও মেম্বার এবং প্যানেল চেয়ারম্যান হিসেবে খোকশাবাড়ি ইউনিয়নের গরীব দুঃখী ও অসহায় মানুষের যে কোনো আপদ বিপদে ছুটে বেরিয়েছেন।তাদের সমস্যা সমাধানে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই তার মানুষের প্রতি ভালোবাসার কারনে মহামারি করোনায় কর্মহীন পরিবারের পাশে দাঁড়িয়েছেন। প্রায় ১৫ শতাধিক কর্মহীন পরিবারকে আর্থিক ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।খোকশাবাড়ি ইউনিয়নকে মাদকমুক্ত করার জন্য তিনিই সর্ব প্রথম তার নিজ গ্রাম পুরান শৈলাবাড়ি ও ৪ নং ওয়ার্ডকে মাদকমুক্ত করার জন্য স্থানীয় মুরুব্বী তরুণ যুবকদের সাথে নিয়ে কমিটি গঠন করে মাদকের বিরুদ্ধে মিছিল সমাবেশ এবং আইন শৃংখলা বাহিনীর সাথে দফায় দফায় মিটিং করে তাদের সহোযোগীতা করেছেন।এবং অনেকাংশেই এই ওয়ার্ডকে আইন শৃংখলা বাহিনীর সহোযোগিতায় মাদক নির্মূল করতে পেরেছেন। তার এই কর্মকান্ড ইউনিয়নে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ২ মেয়াদ ইউপি সদস্য থাকাকালে তার এই ওয়ার্ডে বন্যা কবোলিত এলাকা  বন্যায় অসহায় বানভাসীদের পাশে তিনি সর্বসময় থেকেছেন।সরকারি -বেসরকারী ও নিজ উদ্যগে বানভাসীদের সহোযোগিতা করেছেন। বন্যার পানি নেমে গেলে বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তা ঘাট মানুষের চলাচল উপযোগী করার জন্য সরকারি ও নিজ উদ্যগে উন্নয়ন কর্মকান্ড করেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেতে যে কয়েকজন আশাবাদী রয়েছেন তার মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম। খোকশাবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকা হাট বাজারে আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তাকে নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে। দুই বারের সফল মেম্বার ও প্যানেল চেয়ারম্যান হিসেবে আওয়ামীলীগের  দুর্দিনে নেতৃত্ব দানকারী পরিবারের সন্তান হিসেবে তাকেই নৌকার প্রতীকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। এ বিষয়ে একান্ত সাক্ষাৎকারে মোঃ জাহাঙ্গীর আলম বলেন,জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক মনোনয়ন দিলে পিছিয়ে পড়া খোকশাবাড়ি ইউনিয়নে স্থানীয় সাংসদ অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না ও পৌকশলী তানভির শাকিল জয় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারের সহোযোগিতায় এলাকার রাস্তা- ঘাট, ব্রীজ - কালভার্ট,মসজিদ -মাদ্রাসা,স্কুল - কলেজ, এতিমখানা, মন্দির সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড করতে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আশাকরি আমার প্রয়াত পিতা ও আমার অতীত ও বর্তমান কর্মকাণ্ড বিবেচনা করে জননেত্রী শেখ হাসিনা আমাকেই চেয়ারম্যান পদে নৌকা প্রতীক দিবেন ইনশাআল্লাহ।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর